শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ঝিনাইদহ সদর উপজেলা হাট গোপালপুর ফিলিং স্টেশনে পরের দিন সকালে তেল নেওয়ার জন্যই সন্ধ্যা থেকেই ভিড় করতে শুরু করেছে শত শত মোটরসাইকেল চালকেরা।
চালকেরা সিরিয়াল অনুযায়ী সারি সারি ভাবে মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখেছেন। কেউ বাসায় গেছেন, আবার কেউ তৈল পাম্পের আশপাশের চায়ের দোকানে বসে আড্ডা আড্ডা দিচ্ছেন আবার কেউ মোবাইলে লুডু খেলে সময় পার করছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১ (এগারো) টার দিকে পাম্প এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,২০০ (দুইশত) শতাধিক মোটরসাইকেল সারিবদ্ধভাবে পেট্রোল পাম্প ও সড়কের ধারে দাঁড়িয়ে রয়েছে।
মোটরসাইকেলে তেল নিতে আসা রিপন হোসেন নামে ১ (এক) ব্যক্তি জানান, আগামীকাল সকাল ৭ (সাত) টায় পাম্পে তেল দেওয়া হবে। সকালে এসে সিরিয়াল পাব না এই আশঙ্কায় তাই সন্ধ্যা ৭ (সাত) টায় এসে লাইনে দাঁড়িয়েছি।
হাটগোপালপুর ফিলিং স্টেশনের নজেলম্যান রেজাউল ইসলাম বলেন, আমরা আগামীকাল সকাল ৭(সাত) টায় তেল দেওয়া শুরু করব। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ (দুইশত) শতাধিক মোটরসাইকেল সিরিয়ালে দাঁড়িয়ে আছে