শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বিকে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক বাচ্চু বর্তমানে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত মোসলেহ উদ্দিন বাচ্চু ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় গনি মিয়া, মোফাজ্জল হোসেন ও মাসুদসহ একটি চক্র তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দিয়ে আসছিল।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সাংবাদিক বাচ্চু মির্জাপুর বাজার সংলগ্ন বিকে বাড়ি এলাকায় তার নির্মাণাধীন নিজ বাসার কাজ তদারকি করছিলেন। এ সময় অভিযুক্তরা জোরপূর্বক সেখানে প্রবেশ করে কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের গালিগালাজ করতে থাকে। মোসলেহ উদ্দিন বাচ্চু এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা রড, লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ডান চোখের নিচে লাগে। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে জয়দেবপুর থানা পুলিশ এবং র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। তাকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১৮, বাৎসরিক নম্বর ১১০)। মামলায়