
অভিনব কায়দায় জুতার ভিতরে মাদকদ্রব্য বহনের সময় ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। করে সোনারগাঁ থানা পুলিশ
নারায়ণগঞ্জ জেলার স পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় প্রতি দিন নিয়মিত মাদকের ভয়াল থাবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য সহ আসামিদের আটক করতে সক্ষম হচ্ছে পুলিশ। পুলিশের অভিযানে সাব-ইন্সপেক্টর (নিঃ)/ আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গত মঙ্গলবার +১৪/০৪/২০২৬) খ্রিঃ দিবাগত রাত ০৪.৪০ ঘটিকায় সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়ন আষারিয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ তেলের পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনাকালে অভিনব কায়দায় জুতার ভেতরে লুকিয়ে রাখা ৪৩০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম-ঠিকানাঃ ১. মোঃ মামুনুর (২৮), পিতা- মোঃ নুরুল আলম, সাং- গুদারবিল, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে প্রকাশ করে। তার বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রেখে আইন শৃঙ্খলা বাহিনী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানা ।