
রূপসার নৈহাটির হোগলডাঙ্গা এলাকায় রাত ন’টার দিকে নিজ বাড়ির সামনে মেহেদী হাসান (৩০)নামের এক যুবককে গু-লি করে দু-র্বৃ-ত্তরা।
জানা যায়,গত ১৪ এপ্রিল মেহেদীকে ফোন করে তার বাড়ির সামনে মুদি দোকানে আসলে দু-র্বৃ-ত্তরা পিছন দিক থেকে তার পায়ে গুলি করে পালিয়ে যায়। মেহেদী হাসানের পিতার নাম আবু মুসা। তিনি বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। তার পিতা খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য। আহত অবস্থায় মেহেদিকে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উক্ত ব্যক্তির পায়ে গুলি লাগে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি দল উপস্থিত হয়। এ ঘটনার প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি।