
পটুয়াখালীর দশমিনায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ বীজ ও সার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন-দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাই পারভেজ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শাহিন, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. মিজানুর রহমান হাওলাদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শামিম খান, উপজেলা গণপরিষদের সাবেক আহ্বায়ক মো. লিয়ার হোসেন হাওলাদার, সদস্য সচিব মো. মিলন হোসেন মাতুব্বরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রান্তিক কৃষকরা প্রমুখ।