শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
একটি কথা বলতে চাই সেটি হলো, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের পর এত দ্রুত সময়ে নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নের উদাহরণ খুবই কম আছে। কালির দাগ না শুকাতেই আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প আমরা উদ্বোধন করেছি। কালীর দাঁগ না শুকাতেই আমরা ইমাম ও মোয়াজ্জিদের জন্য মাসিক ভাতার পাইলট প্রকল্প চালু করেছি।
কালির দাগ না শুকাতেই আমরা কৃষকের ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছি। আজ আমাদের আরেকটি গৌরবময় দিন, যেদিন বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প উদ্বোধন করেছি।
মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে, বাংলাদেশের ১০(দশ) টি জেলার ১১(এগারো) টি উপজেলায় যে উদ্বোধনী কর্মসূচি হয়েছে, তার মধ্যে শৈলকুপা উপজেলাও রয়েছে। আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কারণে কৃতজ্ঞ যে, আমরা আজ যে ইউনিয়নে এটি উদ্বোধন করলাম, সে ইউনিয়নের ১ হাজার ৬৭৯জন কৃষকের মাঝে কৃষি কার্ড পৌঁছে দিতে পেরেছি।