শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
খুলনার কয়রায় উপজেলা মাঠ প্রাঙ্গনে প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষকে বরণ করে নানান অনুষ্ঠান হয়েছে।এ দিন নতুন বছরকে বরণ করে রাঙ্গিয়ে স্মৃতির বাঁধনে জড়িয়ে রাখতে নানান রঙে সেঁজেছিল কয়রা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র্যালী হয়। নৃত্য, কবিতা, খেলাধুলা, রচনা প্রতিযোগিতা, ঘুড়ি উৎসবসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনও ছিল।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত ছিলেন খুলনা ৬-পাইকগাছা কয়রার মাননীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম (আজাদ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল (বাকি), সাবেক কয়রা থানার বিএনপির সদস্য সচিব নুরুল আমিন (বাবুল), উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা মিজানুর (রহমান), উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াসাদ আলী ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নানান রঙে আয়োজন হয় পহেলা বৈশাখ।