শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
বিআরআই কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল মিষ্টি আলুর (বারি মিষ্টি আলু-১৬,১৭ ও ১৮) জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে সাতকানিয়া ছদাহা এলাকায় গত ১২ এপ্রিল এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা ড: হৈমন্তিক বড়ুয়া সভাপতিত্বে এতে
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হাটহাজারী কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এস,এম ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এ কে এম মাহবুবুল আলম।
এসময় বক্তব্য রাখেন কৃষক মোঃ মহিউদ্দিন, মোঃ শামসুল আলম, মরিয়ম ও নুর নাহার প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালন করেন আঞ্চলিক সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান।
বক্তারা বলেন- বিএআরআই কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল মিষ্টি আলুর (বারি মিষ্টি আলু ১৬,১৭ও ১৮) বেশি বেশি উৎপাদন করতে কৃষকদের উৎসাহিত করতে প্রয়োজনিয় সহায়তা দিতে সরকার ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র সবসময় প্রস্তুত রয়েছে। মিষ্টি আলু যেমন স্বাধ তেমনি পুষ্টি ও রয়েছে। বিশেষ করে ভিটামিন -এ অভাব পুরণ করে আগামী মৌসুমে আরও বেশি করে চাষ করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।