
ঢাকার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মৌরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (১১ এপ্রিল) দিনগত রাতে দোহারের মৌরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। রাতে দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কাঠের দোকানের কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে সাতটি দোকান একটি অটো গ্যরেজ ও একটি বাড়ির আংশিক পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী জানান, মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। দোকান থেকে কোনো কিছুই বের করার সুযোগ পাননি। এই অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষতির হয়েছে বলে জানান।