
গোপালগঞ্জে ১০ হাজার ২শত ৭ পিচ ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ ৪ লক্ষ ২৬ হাজার ৮শত টাকা’সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮)কে গ্রেফতার বিষয়ে প্রেস কনফারেন্স করেছে পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ।গ্রেফতার শহিদুল ইসলাম আকাশ কাশিয়ানি উপজেলার রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।
আজ রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় হলরুমে এ প্রেস কনফারেন্স করেন তিনি।
পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানায়, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় কাশিয়ানি উপজেলার পশ্চিম রাতইল গ্রামে শেখ শহিদুল ইসলাম আকাশের বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির নগদ টাকা’সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ১০ হাজার ২শত ৭পিচ ইয়াবা, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ লক্ষ ২৬ হাজার ৮শত টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৩৩ লক্ষ ৬৪ হাজার ৩শত টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ। এঘটনায় আটককৃত শেখ শহিদুল ইসলাম আকাশের বিরুদ্ধে কাশিয়ানি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।