
ধর্ম, বর্ণ বা দলীয় পরিচয় নয়—যোগ্যতার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ যেন সামগ্রিক স্বার্থকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে -এ সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। এর আগে প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি নেশা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন ধর্ম-বর্ণ বা দল দেখে না, তেমনি ত্রাণ বিতরণেও কোনো বৈষম্য করা হবে না। প্রকৃত ক্ষতিগ্রস্তদেরই সহায়তা দেওয়া হবে। একইভাবে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণেও যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে। তিনি জানান, বর্তমান সরকার অঞ্চলভিত্তিক সমতা নিশ্চিত করতে কাজ করছে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বদ্ধপরিকর।
ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১০০টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও শুকনো খাবার, ১৩০টি পরিবারকে টিন ও ৩ হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, স্থানীয় নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।