
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ হাই ফকির সংগীয় অফিসার ও ফোর্সসহ ১১/০৪/২০২৬ খ্রি. তারিখ ২২:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু (৫০), পিতা-মৃত শাহাজুদ্দিন, মাতা-রাবেয়া বেগম, সাং-দূর্গাপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১৫০ (একশত পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১১/০৪/২০২৬ খ্রি. তারিখ ২১:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন বেলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। আতাউর রহমান আতা ওরফে শাহীন (৫২), পিতা-আলী হোসেন, মাতা-রমিজা খাতুন, সাং-শিকিপাল্লী, থানা-ধামরাই, জেলা-ঢাকা, এ/পি সাং-দোসাইদ (মোতালেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ২০ (বিশ) লিটার চোলাইমদ, যাহার মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক ও ১ টি জিআর ওয়ারেন্ট রয়েছে এবং ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক ও ১ টি অস্ত্র আইনে মামলা রয়েছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।