
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ০৯/০৪/২০২৬ খ্রি. তারিখ ২১:৪০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মানিক ওরফে কোটিপতি মানিক (৩৭), পিতা-মৃত আইয়ুব আলী পাঠান, মাতা-মোছাঃ হালিমা বেগম, সাং-কুরগাও(পুরাতন পাড়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঁঞ্চাশ) ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
বর্নিত আসামীর বিরুদ্ধে ০৮ টি মাদক মামলা ও ০১টি জিআর ওয়ারেন্ট রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৪৭, তারিখ-১০/০৪/২০২৬ খ্রি: ধারা-৩৬(১) এর সারনীর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।