
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর উচ্চ বিদ্যালয়-এ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ জামাল উদ্দিন খান এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের গনপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাইয়ুম,মহেশপুর উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দিন নান্নু, মোঃ হুমায়ুন কবির,মোঃ আনোয়ারুল হক, আব্দুল কুদ্দুস, মোঃ নজরুল ইসলাম মাঝি এবং মোঃ জাকির হোসেন মাস্টার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেশপুর মনি মুকুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদ আলম, শাহ সাব্বির আহমেদ, হুমায়ুন গাজী, জালাল গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সৈয়দপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রহমতউল্লাহ আল-ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাকিবুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাস থাকলে ভালো ফলাফল অর্জন সম্ভব। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।