শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ডিমলা উপজেলার ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ছাইবার রহমান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৮ এপ্রিল (বুধবার) বিকাল ৪টায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৯ এপ্রিল নটাবাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে,
মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেম-ওলামাগণ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বক্তারা বলেন, ছাইবার রহমান ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনদরদী নেতা। দলীয় কর্মকাণ্ডে তার অবদান ছিল অনস্বীকার্য।
এ সময় বক্তব্য দেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিবর্গ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
এলাকাবাসী জানান, ছাইবার রহমানের মৃত্যুতে তারা একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্বকে হারালেন।