
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে দোহারে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা মিলনায়তনে সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভি-ন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নববর্ষের সকালে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন থাকবে।