
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী তরফদারকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীবের সহযোগিতায় এবং মোঃ জুয়েল হোসেন অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানার নেতৃত্বে কালিগঞ্জ থানার এসআই সরোয়ার হোসেন ও এএসআই মোঃ আতিকুর রহমানসহ অন্যান্য ফোর্সের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ইং-৭ জুলাই ঢাকা পল্লবী থানা এলাকা হতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ-২৯/০৩/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৪/৩৪ পেনালকোড এবং ৭ টি মূলতবি পরোয়ানাভুক্ত আসামী শংকরপুর গ্রামের
মৃত জব্বার আলী তরফদারের ছেলে বাহার আলী তরফদার (৪০) কে গ্রেফতার করেন।
উক্ত আসামীকে ০৮ জুলাই বিজ্ঞ আদালতে আইন অনুযায়ী প্রেরণ করা হয়েছে।