শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় জেলার উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম সমন্বয় করে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানান।