শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
রাজধানীর অন্যতম সড়ক উত্তরা সোনারগাঁ জনপথ রোড, খালপার বড় মসজিদ সংলগ্ন অবৈধ দোকানপাট রাস্তার দুপাশ দখল করে রাখে, ফলে জনসাধারণের চলা চলের বিঘ্ন ঘটে,নিয়মিতভাবে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন নোটিশ প্রদান করে, সিটি কর্পোরেশনের এই নোটিশ তুয়াক্কা না করে অবৈধ দোকানপাট মালিকরা রাস্তার দুপাশ দখল করে রাখে।দায়িত্বরত ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা বেগম নেলীর নেতৃত্বে অবৈধ দখলদারিত্ব দোকান মালিকদের দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। পুনরায় যদি কেহ খালপাড়ের রাস্তার দুই পাস দখল করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।