শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শরীয়তপুর সদর উপজেলার চর পালং এলাকায় সেচ পাম্পের বিদ্যুৎ চালিত মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিটের মধ্যে পালং থানাধীন চর পালং হাজরাসার (বালুরঘাট) নদীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রোজিনা বেগম চরপাতানিধি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইব্রাহিম সরদারের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা বেগম সকালে নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে হাজরাসার বালুরঘাট নদীর পাড় সংলগ্ন একটি বিদ্যুৎ চালিত সেচ পাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার পরিহিত ওড়না ও বোরকা বাতাসে উড়ে পাম্পের সাথে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।