শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রবিবার (৫ এপ্রিল) ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় খালাস পেলেও তার মুক্তি মিলছে না। আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া জানান,আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে তাকে খালাস প্রদান করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।