শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শনিবার (৪ এপ্রিল) শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত আনসার গার্ডের ক্যাম্প ইনচার্জ পি পি মোহাম্মদ শামসুল হক (৫০) রাত আনুমানিক দেড়টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেলুয়াকান্দি গ্রামে।জেলা কমান্ড্যান্ট কার্যালয় সুত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুসজনিত সমস্যা ও হাত-পায়ের গিঁটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।গত বুধবার ১০০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম বলেন, বর্তমানে তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। পরিবারের সদস্যরা উপস্থিত হলে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।