শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২০০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ও রাতে ধামরাই এবং আশুলিয়া থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ধামরাইয়ের জগৎনগর এলাকায় অভিযান চালায়। বিকেল ৫:৩০ মিনিটে এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বাধীন টিম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার বাসিন্দা ১. মো. কবির হোসেন (৩৭) এবং ২. মো. আলামিন (৩৮)-কে গ্রেফতার করে। তল্লাশিকালে তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। পুলিশ জানায়, কবির হোসেনের নামে ৪টি এবং আলামিনের নামে ২টি মাদক মামলা রয়েছে।
একই রাতে রাত ৯টায় আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযান চালায় এসআই মো. আরিফুল ইসলামের টিম। অভিযানে জামগড়া এলাকার ৩. সামাদ ভূঁইয়া (৫২) এবং ভাড়াটিয়া ৪. সান্নান বাবু (৪২)-কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯ হাজার টাকা। সান্নান বাবুর মূল বাড়ি বগুড়ার গাবতলী এলাকায় বলে জানা গেছে।ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেফতারকৃত চারজনই এলাকায় পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।