
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোতাশিয়া ইউনিয়নের পূর্ব গোতাশিয়া এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম (৩২), পিতা-মৃত বিল্লাল মিয়া এবং মাতা জাহানারা বেগম, নিজ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার সহযোগী মাদক ব্যবসায়ী মিল্টন (৪০), পিতা আঃ রাজ্জাক, একই এলাকার বাসিন্দা। তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। পলাতক আসামি মিল্টন এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গত ১ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের নির্দেশনায় এসআই মোহাম্মদ শহীদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় জহিরুল ইসলামকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জহিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এলাকাকে মাদকমুক্ত করাই পুলিশের