শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

আশুলিয়ায় পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন: পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

নিজস্ব প্রতিবেদক : / ৩৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়া বাজারের পূর্ব পাশে, সিরাজের ইটভাটার দক্ষিণে গড়ে উঠেছে দুটি অবৈধ সীসা উৎপাদন কারখানা। অভিযোগ রয়েছে, এসব কারখানায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছে, যা স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের পরিবেশগত অনুমোদন ছাড়াই কারখানাগুলোতে পুরাতন ব্যাটারি ভেঙে ভেতরের সীসা আলাদা করে আগুনে গলিয়ে পুনর্ব্যবহারযোগ্য সীসা তৈরি করা হচ্ছে। এ প্রক্রিয়ায় নির্গত বিষাক্ত ধোঁয়া আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে এবং কৃষিজমি, গাছপালা ও স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
অভিযোগ অনুযায়ী, অবৈধ সীসা কারখানা দুটির মালিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মো. শাজাহান আলী, মো. মহসিন আলী, মো. আলমগীর হোসেন ও মো. মিলন মিয়া। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে রাতের আঁধারে তা পুড়িয়ে সীসা উৎপাদন করে আসছেন।
গত শনিবার (১৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, দুটি কারখানায় মোট চারটি চুলা প্রস্তুত রাখা হয়েছে। চুলার পাশে কয়েকজন শ্রমিক পুরাতন ব্যাটারির প্লেট কেটে আলাদা করে স্তূপ করে রাখছিলেন। জানা যায়, রাতে কাঠ ও কয়লার আগুনে এসব প্লেট জ্বালিয়ে সীসা উৎপাদন করা হয়। কারখানার আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাটারির ভাঙা অংশ, অ্যাসিডযুক্ত মাটি এবং কালো ধোঁয়ার চিহ্ন সহজেই চোখে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের তুলনায় রাতেই এসব কারখানায় উৎপাদন কার্যক্রম বেশি চলে। রাতভর জ্বলতে থাকা চুলা থেকে ঘন কালো ধোঁয়া বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, যা শিশু, নারী ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও নানা শারীরিক সমস্যার সৃষ্টি করছে।
একাধিক স্থানীয় ব্যক্তি জানান, পুরাতন ব্যাটারি পোড়ানোর ফলে নির্গত ধোঁয়ায় সীসা, অ্যাসিডসহ বিভিন্ন ভারী ধাতব পদার্থ বাতাসে মিশে মানুষের শরীরে প্রবেশ করছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন সীসার সংস্পর্শে থাকলে কিডনি, স্নায়ুতন্ত্র, ফুসফুস ও রক্তের ওপর মারাত্মক প্রভাব পড়ে। শিশুদের ক্ষেত্রে মানসিক বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কাও থাকে।
স্থানীয় কৃষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য আশপাশের জমিতে পড়ছে, ফলে মাটির উর্বরতা কমে যেতে পারে। বৃষ্টির সময় এসব রাসায়নিক পদার্থ পানির সঙ্গে মিশে খাল-বিল ও জলাশয়ে প্রবেশ করলে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য বড় ঝুঁকি তৈরি হবে।
পরিবেশ সচেতন মহলের মতে, এ ধরনের অবৈধ সীসা উৎপাদন কারখানা শুধু পরিবেশ আইন লঙ্ঘনই নয়, বরং জনস্বাস্থ্যের বিরুদ্ধে নীরব অপরাধ। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
স্থানীয়দের অভিযোগ, কারখানাগুলো দীর্ঘদিন ধরে চালু থাকলেও এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মালিকপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে অবৈধ সীসা কারখানা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা পরিচালনা সম্পূর্ণ বেআইনি। বিশেষ করে পুরাতন ব্যাটারি থেকে সীসা আহরণের সময় নির্গত বিষাক্ত বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করলে তা আশপাশের পরিবেশে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
কারখানার মালিক মো. শাজাহান আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। অপরদিকে মো. মহসিন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কিছু কর্তৃপক্ষ ও সাংবাদিককে ‘ম্যানেজ’ করেই কারখানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এলাকার সচেতন মহল ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ সীসা কারখানা দুটি উচ্ছেদ করতে ঢাকা বিভাগীয় কমিশনার, বিভাগীয় পরিবেশ অধিদপ্তর এবং সাভার উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পরিশেষে, প্রাকৃতিক পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। অন্যথায়, এই অঞ্চলে পরিবেশ দূষণ ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *