আজ ০২ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন জনাব হুরে জান্নাত। তাকে দায়িত্বভার হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার। হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা।
এ পদে যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ বাড়ির জেলা দিনাজপুর।