দোহার প্রতিনিধি: ঢাকার দোহারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করায় আজাদ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় উপজেলার জয়পাড়া বাজারে অভিযান পরিচালনার সময় এই অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজেস্ট্রেট মাঈদুল ইসলাম। এই সময় সহকারী কমিশনার ভূমি তাসফিক সিগবাত উল্লাহ ও দোহার থানার পুলিশ সদস্যরা সহযোগী করেন।
ব্যবসায়ী আজাদ কয়েকটি গ্যাসের ডিলার তিনি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বোতল গ্যাসে ৬০০ টাকা বেশি দামে বিক্রি করছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।