শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

দেশে উদ্বেগ বাড়ছে খুন, ধর্ষন, চুরি -ডাকাতি ও ছিনতাই বৃদ্ধিতে

শের ই গুল : / ৮৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

খুন, ধর্ষণ ও ছিনতাই অপরাধ বাড়ছে, উদ্বেগ বাড়ছে দেশে
দেশের বিভিন্ন স্থানে সামান্য বিষয়কে কেন্দ্র করেই খুন, নৃশংসতা ও সহিংস ঘটনার সংখ্যা বাড়ছে। পাশাপাশি চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে বর্তমান সরকার এসে সবকিছু গুছিয়ে নিতে সময় ক্ষেপণ করছে সম্প্রতি যদিও তারা সারাদেশে একটি চাঁদাবাজের লিস্ট করেছে কিন্তু নাম গুলো এখনো প্রকাশ্যে আসেনি। বিশেষজ্ঞদের মতে চাঁদাবাজদের পাশাপাশি দেশব্যাপী মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের একটি লিস্ট সময়ের দাবি । সাম্প্রতিক সময়ে কয়েকটি ভয়াবহ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে যৌন নির্যাতনের পর শ্বাসনালি কেটে দেওয়া হয় এক মেয়ে শিশুর। গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় সেখান থেকে বেরিয়ে এলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সোমবার রাতে মারা যায় আট বছর বয়সী ওই শিশু। এর আগে শনিবার পাবনার ঈশ্বরদীতে অপহরণে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয় এবং তার ১৫ বছর বয়সী নাতনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। একইভাবে বুধবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক কর্মচারীর ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে নিহত হন এক শিক্ষিকা।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ দিনে সারা দেশে প্রায় অর্ধশত হত্যাকাণ্ড ঘটেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০ নারী ও কন্যাশিশু এবং মোট ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৫টি, যার মধ্যে ৫২ শতাংশ ভুক্তভোগী শিশু ও কিশোরী। এ ছাড়া সারা দেশে ২৩৬ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিক সহিংসতায় নিহত হয়েছেন ৪১ নারী এবং রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ১০ জনের, আহত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, নৈতিকতার অবক্ষয় রোধে সমাজের সব স্তরের উদ্যোগ প্রয়োজন। তবে খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে সারা দেশে ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। দিনদুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে ছিনতাইকারীরা মাইক্রোবাস, প্রাইভেট কার বা মোটরসাইকেল ব্যবহার করছে। গত ৩ মার্চ গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট মহাসড়কে পুলিশের পোশাক পরে এক চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই করা হয় এবং এক যাত্রীর কাছ থেকে ৭৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। সিলেট ও ঢাকাতেও সম্প্রতি ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে।
বিশ্লেষকদের মতে, বেশির ভাগ ছিনতাইকারী নেশাগ্রস্ত এবং নেশার অর্থ জোগাতে তারা অপরাধের পথ বেছে নেয়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনা কমাতে সামাজিক নজরদারি বাড়ানো এবং বিপদে একে অন্যের পাশে দাঁড়ানো জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ড. তৌহিদুল হক দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে বলেন, ছিনতাইকে এখনো অনেক ক্ষেত্রে বড় অপরাধ হিসেবে দেখা হয় না। গ্রেপ্তারের পর অনেকেই দ্রুত জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ঢাকায় ছিনতাইয়ের হার ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ সময় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মোট ৩০৮টি ছিনতাইয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীতে চেকপোস্ট, ফুট প্যাট্রলিং ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। শপিং মল, মার্কেট এবং বইমেলাকেন্দ্রিক এলাকাগুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে সম্প্রতি সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *