
গত ১এপ্রিল বুধবার,খুলনার খালিশপুরের হাউজিং বাজার এলাকার সবুজ খাঁ হত্যা মামলার আসামীদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। আসামীরা জামিন নিয়ে এলাকায় ঢুকতে চাইলে কোট চত্বর থেকে তুলে নিয়ে যাওয়ারো চেস্টা করেছে বলে অভিযোগ করেছে সবুজ খাঁ হত্যা মামলার আসামী নাজমা বেগম।
গত পুলিশ পাহারায় নাজমা বেগম হাউজিংবাজারে তার নিজ বাসভবনে ফিরে এলে দেখতে পান তার ঘরবাড়ি ভাঙ্গচুর ও লুটপাট হয়েছে। এ বিষয়ে নাজমা বেহম পুলিশ কমিশনারের কাছে বিচার চাইলে খালিশপুর থানার একটি টহল গাড়ি তাকে তার বাসায় পৌছে দিয়ে চলে যায়। এ সময় এলাকায় উত্তেজনার সৃস্টি হয়। নাজমা বেগম জানান সে এবং তার পরিবার এ হত্যাকান্ডের সাথে জড়িত না। সে জেলখানা থাকা অবস্থায় তার ঘরবাড়ি ভাংচুর, লুটপাট করে নগদ অর্থ ও স্বর্নালংকার সহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন তিনি আদালেতের কাছে তদন্ত করে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন।
গত ৯ অক্টোবর নাজমা বেগমের সুদের ব্যবসা, পুর্ব শত্রুতা ও পারিবারিক কোলাহর জের ধরে ডাব ও ভাঙ্গাড়ী বিক্রেতা সবুজ খাকে খুন করা হয়। নিহত সবুজের সাথে নাজমার সুদের ব্যবসা নিয়ে দ্বন্দ চলছিল। এ ছাড়া পরিবারিক আধিপত্য বিস্তার নিয়ে শালী ও দুলা ভায়ের মধ্যে অন্তঃ কোলাহ বজায় ছিল। এ ঘটনায় সবুজ খাঁর পরিবার নাজমার বিরুদ্ধে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। আর এসব ঘটনাকে কেন্দ্র করে নাজমা বেগম তার বড় বোনের স্বামী সবুজ খাঁকে তার পালিত লোকজন দিয়ে হামলা করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।