শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার গ্রাহকের নিকট থেকে টাকা চুরি করায় দায়ে রুজি বেগম(৫৮),কে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ ।
ঝালকাঠি জেলা কাঁঠালিয়া থানাধীন ৫নং ওয়ার্ডের দক্ষিণ চেচরী গ্রামের জাহাঙ্গীর মোল্লার স্ত্রী রুজি বেগম ।
ঘটনার বিবরণে জানা যায় অদ্য ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার একজন মহিলা গ্রাহকের ব্যাগ থেকে ১৬ হাজার টাকা চুরি করে রুজি বেগম। পরে আবারও রুজি বেগম পুনরায় সোনালী ব্যাংকে অন্য একজনের নিকট থেকে টাকা চুরি করতে গেলে উপস্থিত গ্রাহকদের হাতে আটক হয়।ইসলামী ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়।তার স্বীকারোক্তি মোতাবেক ভান্ডারিয়া দশানী পুকুরের দক্ষিণ পার হতে টাকার ব্যাগ উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে থানায় মামলা নেয়া হয়েছে।