শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

রামু থানার ওসি মনিরের বিরুদ্ধে ইয়াবা উদ্ধারের নামে গায়েব করার অভিযোগ উঠেছে

কক্সবাজার প্রতিনিধি : / ৭১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রামুর জোয়ারিয়ানালার মৌলভীপাড়া এলাকায় একটি অভিযানে পুলিশ প্রায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে। তবে পরবর্তীতে জব্দ তালিকায় দেখানো হয় মাত্র ১ লাখ ৪ হাজার পিস ইয়াবা। বাকি প্রায় ৯৬ হাজার পিস ইয়াবার কোনো হিসাব পাওয়া যায়নি, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রামুতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় বড় ধরনের গরমিলের অভিযোগ উঠেছে। অভিযানে প্রায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধারের দাবি করা হলেও জব্দ তালিকায় দেখানো হয়েছে মাত্র ১ লাখ ৪ হাজার পিস। বাকি ইয়াবা গায়েব করে দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছে অভিযানে নেতৃত্ব দেওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার বিরুদ্ধে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
ঘটনাটি স্থানীয়ভাবে ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দিতে পুলিশ একই দিন রাত ৮টার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে যাচাই-বাছাই শেষে জোয়ারিয়ানালার মৌলভীপাড়ার বাসিন্দা মৃত কামাল আক্তারের স্ত্রী মাবিয়া বেগম ওরফে আমেনা খাতুন (৬৫)-কে গ্রেপ্তার দেখিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিকেল সাড়ে ৩টার দিকে এসআই মোহাম্মদ আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমেনা খাতুনের বসতঘরের খাটের নিচ থেকে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন এবং তা জব্দ তালিকাভুক্ত করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর পুত্রবধূ জানান, পুলিশের একটি দল তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২০ বান্ডিল, অর্থাৎ আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং সেগুলো তার সামনেই গণনা করা হয়। পরে ওসি ঘটনাস্থলে এসে উপস্থিত লোকজনের সামনে এর একটি অংশ প্রদর্শন করেন এবং বাকি অংশ ভেতরে রেখে দেন। পরবর্তীতে ১০টি বান্ডিল ইয়াবা গায়েব করার পর খাটের নিচ থেকে ১০ বান্ডিল ইয়াবা জব্দ দেখানোর নাটক করা হয় এবং তা ভিডিও করা হয়।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা নিজের চোখে দেখেছি ইয়াবার পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু পরে অর্ধেকেরও কম দেখানো হয়েছে। বিষয়টি অত্যন্ত সন্দেহজনক।
এ ছাড়া, এর আগেও গত ১৮ ফেব্রুয়ারি রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালুভর্তি একটি ট্রাকে করে পাচারের সময় ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনাতেও ৩ লাখ পিস ইয়াবা গায়েব করে মাত্র ১ লাখ ৫০ হাজার পিস জব্দ হিসেবে দেখানো হয়েছিল বলে ওসি মনিরুল ইসলাম ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
ওই ঘটনার পর রামু ও কক্সবাজারের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের কঠোর সমালোচনা করেছিলেন। তবে সে সময়ও অদৃশ্য কারণে ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বহাল তবিয়তেই দায়িত্ব পালন করে যান।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্যও এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, এত বড় চালান থেকে কম দেখানো স্বাভাবিক নয়। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন। এর আগে একই ধরনের ঘটনা ঘটলেও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মিডিয়াকর্মীদের ‘ম্যানেজ’ করে অবস্থান শক্ত করেছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মোহাম্মদ আনোয়ার বলেন, অভিযানে যা পাওয়া গেছে, তা-ই মামলায় দেখানো হয়েছে। কোনো গরমিল করা হয়নি। ইয়াবা গায়েবের বিষয়টি সঠিক নয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া। তিনি বলেন, উদ্ধারকৃত সব ইয়াবা আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গায়েবের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও জানান, আটক বাকী একজনকে জিজ্ঞাসাবাদ শেষে নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে।
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার দেবদ্যুত মজুমদার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *