
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিনতাই ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শিল্পনগরী টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
এ অভিযানে ৩ জন ছিনতাইকারী, ১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে টঙ্গী বাজারসহ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মিলন গাজী, এনায়েত হোসেন ওরফে রাজু (২৮), বাবু (২৬), সিফাত (২৫), মেহেদী হাসান দিপু (২১), মঞ্জু (১৮), ইয়াছিন আরাফাত (১৮), সুমন মিয়া মোল্লা (১৮), মোসাদ্দিক (২১), মিজান আলী (২২), সাদিক হোসেন (১৮), নাসির আহম্মেদ শাফিন (২৪), শাহিরাজ খান আলিফ (২৩), সাজ্জাদ হোসেন (২২), আজিজুল ইসলাম (২০), ফয়সাল (১৯) ও রাকিব (২৮)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের মধ্যে ৩ জন চিহ্নিত ছিনতাইকারী, ১ জন পরোয়ানাভুক্ত আসামি এবং ১৩ জন সন্দেহভাজন মাদকসেবী রয়েছেন।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।