শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত আনোয়ার হোসেন দপ্তরীকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দক্ষিণ চারিগাঁও এলাকায় আনোয়ার হোসেন দপ্তরী ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে লৌহজং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করে। বর্তমানে তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।