শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ঢাকার আশুলিয়ায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ঈদ পুনর্মিলনী ও উন্নয়নমূলক আলোচনা–২০২৬ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন। আশুলিয়া থানা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (২৮ মার্চ) বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাঈম সরকার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মোঃ মেহেদী হাসান মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম, রিপোর্টার মোঃ আখতার হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের উন্নয়ন ও সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক (ফিরোজ) এবং যুগ্ম সম্পাদক মোঃ সোহেল মিয়া। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভরপুর, যা উপস্থিত সাংবাদিকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে