শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
১৬ মার্চ ২০২৬,রোজ সোমবার রাত প্রায় সাড়ে বারোটার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তা ১৭ নং ওয়ার্ড সাধু বাজার সংলগ্ন নয়া পুকুর পার আল আমিনের ইলেকট্রনিক ও ফার্নিচার শোরুমে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস,ও বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ মোবাইল কোর্ট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, এবং সাধারণ জনগনের নিরাপত্তা নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সহযোগিতায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে, আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষতিগ্রস্ত শোরুমের মালিক আল আমিনের সাথে কথা বলে জানাযায় আগুনের সূত্র পাত গ্যাস লাইনের লাইজার থেকে শুরু হয়েছে, আল্লাহর অশেষ রহমতে কোথাও কোন হতাহতের ঘটনা ঘটতে দেখা যায়নি,তবে আগুনে পুড়ে দোকান মালিক আল আমিনের অনেক বড়ো ক্ষয়ক্ষতি হয়ে গেলো ,তার জীবনের, সর্বস্ব কেড়ে নিলো আগুনের স্ফুলিঙ্গ,তিলে তিলে গড়ে তোলা এই প্রতিষ্ঠান নিমিষেই শেষ করে দিল, ঈদের আগে ভালো বেচা কেনা করবে বলে চিন্তা ভাবনা করে,স্মার্টফোন সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আইটেম ও খাটের ফার্নিচার,পাশে একটি ব্যাটারি চালিত অটো রিক্সার গ্যারেজ ও বাসার মালামাল ও নগদ অর্থ সহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। জীবনে যা অর্জন করেছিল তা মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে নিঃস্ব করে দিল,এখন কি করবে ব্যাবসায়ী আল আমিন প্রায় দিশেহারা,এখন কি করবে বুঝে উঠতে পারছে না,মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারি সহযোগিতা ছাড়া ব্যাবসায়ী আল আমিনের জিবনে ঘুরে দাঁড়ানোর আর কোন উপায় নেই নয়।