শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়ের সভাপতিত্বে সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত
কামরুল জামান (সিলেট ):
২৫/০৩/২০২৬খ্রিঃ রাত ২০:০০ ঘটিকায় এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়ের সভাপতিত্বে সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) জনাব সাহাদত হোসেনসহ এসএমপি‘র অন্যান্য অফিসারবৃন্দ।
উক্ত সভায় এসএমপিতে কর্মরত উপ-পুলিশ কমিশনারগণ উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় পুলিশ কমিশনার মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি অপরাধ দমন, মামলা নিষ্পত্তির অগ্রগতি ত্বরান্বিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনগণের প্রতি সেবার মান বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।