
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অফিস কার্যালয় আধুনিক সদর হাসপাতাল মোড়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়বুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, এমপি মাননীয় সংসদ সদস্য নীলফামারী-২।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ সোহায়েল পারভেজ যুগ্ম আহবায়ক জেলা বিএনপি নীলফামারী।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুল গফুর, দৈনিক নবচেতনার স্টাফ রিপোর্টার হামিদুল্লাহ সরকার, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আবু সাইদ অপু, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি সামিউল আলম সায়মন, সহ সভাপতি সুজা মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক রনি, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক নবিজুল ইসলাম নবীন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক নুরুল্লাহ, নির্বাহী সদস্য রোকনুজ্জামান সাদ্দাম, মাসুদ রানা, এ্যাড. রুবেল ইসলাম, সাধারণ সদস্য উজ্জল আহমেদ, আবুল হাশেম, রবিউল ইসলাম, বিদুর চন্দ্র, খলিলুর রহমান, এম এইচ মেনান, রফিকুল ইসলাম বাচ্চু, জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েলসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।