শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
গোপালগঞ্জ জেলায় দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে। জেলা পুলিশ সুপার হাবিবুল্লাহর দক্ষ ও চৌকস নেতৃত্বে জেলার অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবার মান বৃদ্ধি পেয়েছে বলে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।
জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ সুপার হাবিবুল্লাহ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। নিয়মিত টহল জোরদার, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ফলে জেলার বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা কমে এসেছে। এতে করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক কর্মকাণ্ডে গতি বেড়েছে।
এছাড়া তিনি থানাভিত্তিক সেবার মান উন্নয়ন, পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি পুলিশকে একটি জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, একজন সৎ, দায়িত্বশীল ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার হাবিবুল্লাহ ইতোমধ্যেই জেলার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও স্থিতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সচেতন নাগরিকরা।