শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও টঙ্গী ৫১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ ফয়সাল আহমেদ ( রুবেল) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।”হাজী মোঃ ফয়সাল আহমেদ ( রুবেল) আরও উল্লেখ করেন, ৫১নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দের দিনে আমি প্রতিটি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। “তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে, তাই সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে হবে।পরিশেষে তিনি আবারও ৫১ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিককে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।