শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল গত সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।গ্রেফতারকৃত মনির হোসেনের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কদমতলি এলাকায়। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অভিযানে তার কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা।পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।