শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ঝিনাইদহে কৃষকদল নেতার মৃত্যু নিয়ে জামায়াতে মিথ্যাচার করেছে বলে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু নিয়ে জামায়তে ইসলামী নির্লজ্জ মিথ্যাচার করছে বলে দাবি করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। একই সঙ্গে জামায়াতের চিহ্নিত সশস্ত্র ক্যাডারদের হামলায় কৃষকদল নেতা তরু মুন্সি নিহত হয়েছেন বলেও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করের জেলা বিএনপির শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, গান্না ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মাধবপুর গ্রামের তরু মুন্সিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। জামায়াতের পক্ষ থেকে তরু মুন্সি মুন্সির মৃত্যু নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করা হচ্ছে। জেলা বিএনপি জামায়াতের এমন প্রোপাগাণ্ডার তীব্র নিন্দা জানাচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আর মাত্র ৪ দিন পরে পবিত্র ঈদুল ফিতর। গত ১৩ মার্চ শুক্রবার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের ওহিদুল ইসলামের বাড়িতে একটি রাজনৈতিক দলের মহিলা কর্মীরা ধর্মীয় আলোচনার নামে তাদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির উদ্দেশে তালিমের আয়োজন করে। সেখানে তারা তাদের সংগঠনের নারী কর্মী ছাড়াও গ্রামের সহজ-সরল নারীদেরকে আহ্বান করে। সেখানে নিহত তরু মুন্সির ছেলে ছাত্রদল নেতা শিপনের স্ত্রী মোছা. আঁখি খাতুনও উপস্থিত হয়। আঁখি খাতুন খেয়াল করেন ধর্মীয় আলোচনা শোনার আহ্বান করা হলেও সেখানে রাজনৈতিক আলোচনা ও বিএনপির বিরুদ্ধে হিংসাত্মক প্রচার-প্রপাগান্ডা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে আঁখি খাতুন প্রতিবাদ করলে, ওই দলের নারী কর্মীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি স্থানীয় বিএনপির নেতৃকর্মীদের মাঝে জানাজানি হলে তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে ওই দলটির নারী ও পুরুষ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে তরু মুন্সি ও তরু মুন্সির ছেলে ছাত্রদল নেতা শিপনসহ বিএনপির ৮ জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যে তরু মুন্সি ও শিমুলের শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তরু মুন্সি মারা যান এবং শিমুল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বেহেস্তের টিকিট বিক্রি করা ওই দলের নেতৃবৃন্দ আনুমানিক সকাল ১০টার ঘটনাকে ‘ইফতার মাহফিলে বিএনপি’র হামলা’ এবং তরু মুন্সির হত্যাকাণ্ডকে অতিরিক্ত ডায়াবেটিকস ও হার্ট অ্যাটাকে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অথচ তরু মুন্সির মাথায় ও পায়ে সুস্পষ্ট আঘাতের চিহ্ন আছে। সুরতহাল ও সিটিস্ক্যান রিপোর্টেও আঘাতের সুস্পষ্ট উল্লেখ রয়েছে।

জামায়াতের নেতাকর্মীরা ধর্মের নামে মিথ্যা প্রতিশ্রুতি ও লোভ দেখিয়ে নিজের কর্মী ছাড়াও অন্য রাজনৈতিক দলের নেতা ও কর্মীর সহজ-সরল মা বোনদের তাদের দলে ভেড়ানোর কর্মসূচি হাতে নেয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু লিখিত বক্তব্যে বলেন, আমাদের দলীয় কর্মী তরু মুন্সির নির্মম হত্যাকাণ্ডের পরও আমাদের নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। আপনারা ফ্যাসিস্ট হাসিনার সময়ের কথা একটু চিন্তা করুন। তখন যদি সরকারি দলের কোনো নেতাকর্মী এই রকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হতো, তাহলে পরবর্তী পরিবেশ কেমন হতো?

আমরা ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ ৪ জনকে আটক করায় প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে এই বর্বরোচিত নির্মম ঘটনার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, তরু মুন্সির মৃত্যুর কারণ সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে আমরা চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব। প্রশাসন ও চিকিৎসকদের বলতে চাই, আমরা আশা করব, আপনারা সঠিক ময়নাতদন্ত প্রতিবেদন করবেন। ময়নাতদন্ত প্রতিবেদনে টেম্পারিং করা হলে জেলা বিএনপি তা বরদাস্ত করবে না।

প্রসঙ্গত, গত শুক্রবার সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের ওহিদুলের বাড়িতে জামায়াতের মহিলা কর্মীরা তালিম করার জন্য জড়ো হয়। মহিলা কর্মীদের জড়ো হওয়া দেখে প্রতিবেশী ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন সেখানে গিয়ে তালিম করার কারণ জানতে চান। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে কৃষকদল নেতা তরু মুন্সি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে মারা যান। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় শনিবার নিহত তরু মুন্সির ছেলে ছাত্রদল নেতা শিপন মুন্সি (২৩) বাদী হয়ে সদর থানায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলার ১ নং আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে কৃষকদল নেতা তরু মুন্সির মৃত্যুকে ‘স্ট্রোক ও উচ্চ ডায়াবেটিস’ জনিত কারণে হয়েছে বলে দাবি করে আসছে জামায়াতে ইসলামী। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান শনিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *