শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ হতে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ উদ্ধার
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, নিদন করে যাচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং আসামিদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে। মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে নারায়ণগঞ্জ র্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গত শনিবার ২৪ রমজান ( ১৪ মার্চ ২০২৬) তারিখ রাত ০৯.০০ ঘটিকাকার সময় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকার মোঃ হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ উদ্ধার করা হয়। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী উপরোক্ত মালামাল রেখে পালিয়ে যায়।জব্দকৃত মালামালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।