ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মোল্লাকান্দায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. ফয়সাল (৩৭) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মোল্লাকান্দায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয় অভিযানে এক ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এধরনের অভিযান অভ্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।