শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ঢাকার আশুলিয়া থানাধীন বিজয়নগর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
শনিবার (১৪ মার্চ ২০২৬) ভোররাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এসময় এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জুয়েল (২৫)। তিনি ফেনী সদর উপজেলার মধুয়াই (৭ নম্বর ওয়ার্ড) এলাকার মোঃ জসিমের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া থানার চাঁনগাঁও আমতলা এলাকায় হাজী রফিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।