
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীগর্ভ থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহে অভিযান চালাচ্ছে ডিমলা থানা পুলিশ।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার নিজেই মাঠ পর্যায়ে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং অবৈধ উত্তোলনের ক্ষতিকর দিক তুলে ধরে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের সহযোগিতায় অবৈধ বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।