
বাকেরগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত একজন হয়েছে এবং আরও একজন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ মার্চ)রোজ সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের গোলদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি অটোরিকশা বাকেরগঞ্জ থেকে দাদুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে পটুয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী তরমুজবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়,স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি অটোরিকশা বাকেরগঞ্জ থেকে দাদুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল,পথে বিপরীত দিক থেকে পটুয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী তরমুজবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অটো রিকশা চালক হিরণ গাজী ও অটো রিকশার দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক হিরণ গাজী মারা যায়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে।