শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা এলাকার কালামপুরে টাক ও কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের কালামপুর এলাকায় দুটি টাক ও কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ধামরাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।