শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল!!!

সোহাগ হাওলাদার : / ৬৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল!!!

সোহাগ হাওলাদার 

রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মিরপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ মার্চ, ২০ রমজান, মিরপুর রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকমণ্ডলী, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সিনিয়র সাংবাদিক আনিসুল হক ক্লিপটন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল। তিনি তাঁর বক্তব্যে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মাহে রমজানের শিক্ষা আত্মস্থ করে আত্মসংযম ও নৈতিকতার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা পেলে মিরপুর রিপোর্টার্স ক্লাব ভবিষ্যতেও সদস্য, সাধারণ মানুষ এবং দেশের কল্যাণে এ ধরনের আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
আলোচনায় অংশ নিয়ে মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সাংগঠনিকভাবে সুসংগঠিত থাকা জরুরি। তিনি আরও বলেন, মিরপুর রিপোর্টার্স ক্লাব তাদের সদস্যসহ দেশ-বিদেশের সকল সাংবাদিকের অধিকার রক্ষায় কাজ করে যাবে। পাশাপাশি পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত-বন্দেগি এবং পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সিয়াম সাধনার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আবু জাফর সূর্য, জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর হাকিম, ঢাকা সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিমুর রহমান, দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার সম্পাদক মোঃ সোহাগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আনন্দ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুসা মিয়া, দৈনিক নতুন সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার মারুফ হায়দার, শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, শাহআলী থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল কবির, ঢাকা মহানগর উত্তর জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মোঃ কামরুল হাসান বাপ্পা, অ্যাডভোকেট মাকসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম রিপন, মোঃ জাহিদ হাসান, মোস্তফা জামান হাওলাদার, মোঃ রিয়াজ হোসেন, মোঃ মনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও মিরপুর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সদস্য এম এ এইচ আকবর হোসেন, সহযোগী সদস্য সরফরাজ আলী রবি, কামাল হোসেন গুড্ডুসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি মোঃ কামাল আহমেদ ও মোঃ নুরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আফজাল আকাশ ও মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আনিছ মাহমুদ লিমন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খান, নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম সাগর, আবুল আতা মামুন, ইসমাইল হোসেন সৌরভ, মোঃ হুমায়ুন কবির সুমন, মোঃ মোশারেফ হোসেন মনা, মোঃ অনিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
দিয়াবাড়ি রয়েলসিটি জান্নাতুল জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়া শেষে আগত সকল অতিথিদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *