শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা

প্রাণের বাংলাদেশ ডেক্স : / ৪৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

চ্যানেল এস-এর প্রয়াত সাংবাদিক তরিক শিবলীর গ্রামের বাড়িতে পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৭ মার্চ দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ৮ মার্চ বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ দুপুর আনুমানিক ৩টার সময় স্থানীয় বাসিন্দা মো. বাইজিদ (২৭), মোসাঃ ঝর্ণা বেগম (৪০) ও মো. ফারুকের (২৬) নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক তরিক শিবলীর পৈত্রিক বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় এবং বাড়িতে থাকা মিস্ত্রি ও পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা বাড়ির মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে গত ২১ ফেব্রুয়ারি এই চক্রটি বাড়ি থেকে ১.৫ টন রড, ৪টি বড় কড়ই গাছ এবং ৮০ বস্তা সিমেন্টসহ প্রায় ৩ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। সর্বশেষ হামলার ঘটনায় তারা আরও প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতিসহ তাণ্ডব চালায়।

এ ঘটনায় প্রয়াত সাংবাদিকের ফুফু ফাহমিদা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের তিন দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের কোনো দৃশ্যমান তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামিরা এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে পরিবারটিকে ক্রমাগত হুমকি দিচ্ছে। পুলিশের এই রহস্যজনক ‘টালবাহানা’ ও নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তরিক শিবলীর স্বজনরা।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে দেখছে থানা পুলিশ। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক থাকলেও দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সাহসী সাংবাদিক তরিক শিবলীর মৃত্যুর পর তাঁর পৈত্রিক ভিটা দখলের অপচেষ্টা ও পরিবারের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য যে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সেই ঐতিহাসিক দিনটি আজও সাংবাদিক মহলে এক শোকাতুর স্মৃতি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন চ্যানেল এস-এর তৎকালীন সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী। সেদিন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে তিনি একাধারে ভোটার উপস্থিতি ও ভোটের পরিবেশ নিয়ে একাধিকবার সরাসরি (লাইভ) সম্প্রচারে যুক্ত ছিলেন। মাইক্রোফোন হাতে দায়িত্ব পালনরত অবস্থায় ভর দুপুরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পেশাগত মাঠেই একজন সাংবাদিকের এমন অকাল প্রয়াণ সাংবাদিকতার ইতিহাসে এক বিরল ও হৃদয়বিদারক ঘটনা।তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন তৎকালীন মহামান্য প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল সেই সাহসী কলম সৈনিকের প্রয়াণে। অথচ আজ সেই সাংবাদিকেরই পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা করছে একদল ভূমিদস্যু ও সন্ত্রাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *