
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের জংলিপির এলাকায় আলু চাষিদের নিয়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেড।
মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির ঠাকুরগাঁও রিজিয়নের এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ মাহমুদুল হাসান তুহিন এবং মার্কেটিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান। এছাড়াও কোম্পানির অন্যান্য প্রতিনিধি ও স্থানীয় আদর্শ কৃষকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কৃষকদের মাঝে আধুনিক পদ্ধতিতে আলু চাষের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কোম্পানির কর্মকর্তারা জানান, ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির উদ্যোগে আলুর বীজ সরবরাহ এবং চাষাবাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে।প্রদর্শনী প্লটে দেখা গেছে, ৩৩ শতাংশ জমিতে প্রতি বস্তা ৬৭ কেজি হিসেবে প্রায় ১০০ বস্তা আলু উৎপাদন হয়েছে। যেখানে অন্যান্য কোম্পানির বীজ ব্যবহার করে একই জমিতে সাধারণত ৭০ থেকে সর্বোচ্চ ৮০ বস্তা আলু উৎপাদন হয়ে থাকে।এখানে ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির ছত্রাকনাশক নেকজেব ৮০ ডব্লিউপি, ফুলইমেইন ৬০ ডব্লিউপি এবং ফলন বৃদ্ধির জন্য এনএসসি গোল্ড ব্যবহার করা হয়।
আলু চাষি তরিকুল ইসলাম বলেন, এনএসির পণ্য ব্যবহার করলে তুলনামূলক চারটি স্প্রে কম লাগে। এতে খরচ কম হয় এবং লাভ বেশি হয়।মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এই পদ্ধতিতে বাম্পার ফলন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।